চট্টগ্রামের রাউজানে একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়ার স্মরণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ২১ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরখীলের তথা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব, বিশ্ববন্ধন’র প্রকাশক ও প্রধান উপদেষ্ঠা, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে গত ৮ আগষ্ঠ শনিবার ২০২৬ নিজ বাড়িস্থ নন্দন কানন বৌদ্ধ বিহারে বিকিরণ প্রসাদ বড়ুয়ার ৩য় ও তাঁর সহধর্মিনী অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়ার ১১তম মৃত্যুবার্ষিকী স্মরণে সংঘদান ও জ্ঞাতীভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নন্দন কানন বিহার কমিটির সভাপতি বিশ্বজিত বড়ুয়া নান্টু।
ধর্মশ্রী ভিক্ষু ও জিমি কার্টার বড়ুয়ার যৌথ পরিচালনায় ধর্মদেশনা করেন আবুরখীল অজান্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত পরমানন্দ মহাথের , কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক উপানন্দ মহাথের, নন্দন কানন বিহারের অধ্যক্ষ সোবিতানন্দ মহাথের, আবুরখীল মনোকামনা পুর্ন জাদীর প্রতিষ্ঠাতা ভদন্ত উকট্টা পাঞা থের ।
ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া ,সাঃসম্পাদক শিক্ষক সমীরন বিকাশ বড়ুয়া , সহ সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল , যুগ্ম সম্পাদক কাজল কান্তি বড়ুয়া, সেবা ও সমাজকল্যাণ সম্পাদক অসীম কুমার বড়ুয়া মুকুল , নির্বাহী সদস্য কাজল বড়ুয়া চৌধুরী সংগঠক প্রণবরাজ বড়ুয়া, সাউথ এশিয়া রেডিও ক্লাব ( সার্ক) ‘র মহাসচিব নুর মোহাম্মদ, বৌদ্ধ নেত্রী চম্পাকলি বড়ুয়া, ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, বিশ্ববন্ধন পত্রিকার সম্পাদক কবি বিশ্বপ্রতাপ বড়ুয়া, শিক্ষক খগেন্দ্র লাল বড়ুয়া, সমাজসেবক নূর আহমদ শাহ মাইজভান্ডারী, ও রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া ।
এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দেবাশিষ বড়ুয়া দেবু দোলন বড়ুয়া,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।






















