ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের জে এম সেন হলে ‘কৃষ্ণনাম প্রেয়সী’র মহানামযজ্ঞ আজ হতে শুরু

Reporter Name
  • Update Time : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১২ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)

চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জস্থ ঐতিহ্যবাহী জেএম সেন হল প্রাঙ্গণে শ্রীশ্রীকৃষ্ণনাম প্রেয়সী ভক্তবৃন্দ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সর্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) হতে শুরু হয়েছে। ৯ হতে ১১ জুলাই তিনদিনব্যাপী সমগ্র অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- মহানামযজ্ঞের শুভ অধিবাস, ঠাকুরের রাজভোগ, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন ও অন্নপ্রসাদ আস্বাদন। শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করবেন শ্রীল স্বরূপ দাস বাবাজী। ভূবণমঙ্গল মহানাম সংকীর্ত্তন পরিবেশন করবেন বঙ্কু বিহারী সম্প্রদায় (ঢাকা), মীরার প্রভুজী সম্প্রদায় (নোয়াখালী, শিখাশ্রী সম্প্রদায় (গোপালগঞ্জ),ভূবণমঙ্গল সম্প্রদায় (সিরাজগঞ্জ), কৈবল্যনাথ সম্প্রদায় (গোপালগঞ্জ), গোঠের রাখাল সম্প্রদায় (চট্টগ্রাম)। উক্ত মহতী অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দদের উপস্থিত থেকে মহানাম সংকীর্তন শ্রবণ ও প্রসাদ আস্বাদনের জন্য কৃষ্ণনাম প্রেয়সী চট্টগ্রাম মহানগরের আহবায়ক দীপক বিশ্বাস ও সদস্য সচিব রাজিব কান্তি সুশীল সবিশেষ অনুরোধ জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চট্টগ্রামের জে এম সেন হলে ‘কৃষ্ণনাম প্রেয়সী’র মহানামযজ্ঞ আজ হতে শুরু

Update Time : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬