খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রোজেক্টর বিতরণ
- Update Time : ০১:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৬৬ Time View

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোরের খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে একটি মাল্টিমিডিয়া প্রোজেক্টর বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, সভাপতি সোলাইমান কবির রাব্বি, সাধারণ সম্পাদক সাকিল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রহিম, রুবেল, সাজিদ, হাসিব আহমেদ, আদনান সামিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা নুরনাহার খাতুন, সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, হুমায়ুন কবির, আনিচুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসারে মাল্টিমিডিয়া প্রোজেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও সহজে ও আকর্ষণীয় উপায়ে পাঠ গ্রহণের সুযোগ পাবে। ভবিষ্যতেও শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




















