ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন।

Reporter Name
  • Update Time : ০৬:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View
Print

মোঃ জসীমউদ্দিন মানিকছড়ি প্রতিনিধি।খাগড়াছড়ি পার্বত্য জেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত এ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিহারের ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চার পরিবেশ আরও সম্প্রসারিত হলো।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধক ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জনাব অনুপ কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ম্রাসা থোয়াই মারমা, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা এবং অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও গাছবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ভূপতি দেওয়ান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন নির্মাণের উদ্যোগকে ধর্মীয় ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এ ধরনের অবকাঠামো নির্মাণের মাধ্যমে ধর্মীয় উপাসনা, ধর্মীয় শিক্ষা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আলোচনায় তুলে ধরা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত এ নির্মাণকাজ স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, বিহার পরিচালনা কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন।

Update Time : ০৬:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬