ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ডিবির সাড়াশি অভিযান: হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ২৪৫ Time View
Print

নবাব, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সফল অভিযানে ১২ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
১. মোঃ জিকরুল ইসলাম (৩০), পিতা- মোঃ আব্দুল লতিফ (তকেয়া পাড়া)।
২. মোঃ জহুরুল ইসলাম (২৫), পিতা- মৃত বেলাল হোসেন (পঞ্চায়েত পাড়া)।
৩. মোঃ সোহাগ (২২), পিতা- মোঃ আব্দুল মজিদ (তকেয়া পাড়া)।
গ্রেপ্তারকৃতরা সকলেই কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল বুধবার রাতে কিশোরগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযানে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া এলাকার মোঃ জিকরুল ইসলামের বসতবাড়িতে পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে ঘেরাও করে আটক করে ডিবির সদস্যরা।
আটকের পর মূল আসামী জিকরুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ছোট ছোট কাগজে মোড়ানো ১২ পুরিয়া বাদামী রঙের অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩.৪৫ গ্রাম। উদ্ধারকৃত এই মাদকের বাজার মূল্য আনুমানিক ৩৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম হিসেবে ৪টি কলকি এবং পাইপে পেঁচানো ১ গজ ফয়েল পেপার জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান জানান, মাদকমুক্ত জেলা গড়তে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কিশোরগঞ্জে ডিবির সাড়াশি অভিযান: হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ১০:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬