ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

Reporter Name
  • Update Time : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার নবাগত ওসি শেখ শাহিনুর রহমান।

ওসি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। আমি যতদিন কালিগঞ্জে আছি, ততদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।”

তিনি আরও বলেন, কালিগঞ্জে এসে তিনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন, তা তাকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য থানার দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো সমস্যায় থানায় এলে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
নিজের কাজের মাধ্যমে পরিচয় দিতে চান উল্লেখ করে ওসি বলেন, “বৃক্ষ, তোমার নাম কী? ফলে পরিচয়। কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই।”

মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদক ও সন্ত্রাসমুক্ত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সভায় সাংবাদিকরা কালিগঞ্জে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

Update Time : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬