👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জ প্রেসক্লাবে বিদায়ী ইউএনও তানিয়া আক্তারকে বিদায়, নবাগত এরফানুর রহমানকে বরণ

Reporter Name
  • Update Time : ১১:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তারের বিদায় এবং নবাগত ইউএনও মোঃ এরফানুর রহমানকে বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কালিগঞ্জ প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী ইউএনও তানিয়া আক্তার। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত ইউএনও মোঃ এরফানুর রহমান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং সিনিয়র সদস্য ও বিআরডিবির সভাপতি শেখ লুৎফর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও তানিয়া আক্তারের কর্মকালীন দায়িত্বশীল ভূমিকা, জনসেবামূলক কার্যক্রম এবং কালিগঞ্জের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে নবাগত ইউএনও মোঃ এরফানুর রহমানকে স্বাগত জানান এবং তাঁর কর্মকালীন সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনকল্যাণমূলক কাজে প্রশাসন-সাংবাদিকদের মধ্যে সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জ প্রেসক্লাবে বিদায়ী ইউএনও তানিয়া আক্তারকে বিদায়, নবাগত এরফানুর রহমানকে বরণ

Update Time : ১১:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬