কালিগঞ্জের টুঙ্গীপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিদায় সংবর্ধনা
- Update Time : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২৯ Time View

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের টুঙ্গীপুর পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফজলুর রহমান আকাশ, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম (রফি আমিন) এবং সাবেক ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মোঃ রাশেদুল ইসলাম (বি.এ.)।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, দাতা সদস্য সরজিত কুমার, এসএমসি কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে পরিণত হয়। এ সময় বিদায়ী প্রধান শিক্ষক আব্দুর রশিদের দীর্ঘ কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে অবদান ও শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
























