কদলপুর তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক সালানা জলসা ও পুরস্কার বিতরণ
- Update Time : ০৯:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫ Time View

সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ কদলপুর আঞ্চলিক শাখা ও মাদ্রাসা পরিচালনা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় কদলপুর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার ৪র্থ তম বার্ষিক সালানা জলসা ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান ১৬এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কদলপুর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ ইব্রাহীম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসু। উদ্বোধক ছিলেন কদলপুর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক কাদেরী। মাদ্রাসার সিনিয়র মুদাররিছ মাওলানা রিদুয়ানুল হক আল কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কদলপুর হমিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি হাবিবুল্লাহ মাষ্টার, কদলপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, কদলপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রীমতী এনি বড়ুয়া, কদলপুর হামিদিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ এমরান হোসেন মাসুম, মাদ্রাসার সহ সভাপতি মোহাম্মদ আলী আকবর, সহ সভাপতি মাওলানা আব্দুস সবুর, সাধারণ সম্পাদক রবিউল হোসেন শাহ্, অর্থ সচিব মোহাম্মদ আকতার হোসেন, সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, সদস্য নজরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ ফারহান, সাকিব হাসান সাকিব। উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষিকা তনিমা চৌধুরী, আরবি মুদাররিছ হাফেজ মাওলানা ইমরান হোসেন কাদেরী, সহকারী শিক্ষিকা মর্জিনা আকতার, ইয়াছমিন আকতার, ইভা আকতার, নাছরিন আকতার, সহকারি শিক্ষক ওমর ফারুক আবির সহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে মিলাদ কিয়াম ও মাদ্রাসার উত্তরোত্তর সফলতা ও সম্বৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধা তালিতায় কৃতিত্ব অর্জনকারীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে বাদে মাগরিব থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:), ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও মাদ্রাসার বার্ষিক সালানা জলসা উপলক্ষে ২৩তম আজিমুশান সুন্নী সম্মেলন যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।



















