কচুখাইন শাহী দরবারে শাহজাদা মোহাম্মদ ছালেহ আহমদ এর ইন্তেকাল
- Update Time : ১১:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১১ Time View

সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার)
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপড়া ইউনিয়ন শাখা’র প্রতিষ্ঠাকালিন উপদেষ্ঠা, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের কচুখাইন শাহী দরবার শরীফের আওলাদ শাহজাদা মোহাম্মদ ছালেহ আহমদ ( ৮০) গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ রাত ৮ – ২০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না – রাজেউন) ।
ইন্তেকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়ে, স্ত্রী, আত্মীয়- স্বজন সহ অনেক গুণ- গ্রাহী রেখে গেছেন।
পরদিন ১৭ এপ্রিল শুক্রবার মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে সকাল ১০ – ৩০ মিনিটে মরহুমার জানাজা শেষে দাফনকার্য সমাপন হয়। তাহার বড় সন্তান প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন সকলের কাছে তাহার বাবার জন্য দোয়া চেয়েছেন।
শাহজাদা মোহাম্মদ ছালেহ আহমদ এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দরবারে আজিজিয়ায় শাহজাদা সৈয়দ মাওলানা আবদুল্লাহ আল নোমান শাহ মাইজভান্ডারী, বেতাগী আস্তানা শরীফের শাহজাদা ওবায়দুর রহমান পেটান শাহ, প্রফেসর মোহাম্মদ রাসেল ভূঁইয়া, আজিজুর রহমান অঙ্কুর, সুলতানুল আলম খোকন, মোহাম্মদ শাহেদুল অানোয়ার, মাওলানা এস এম আইয়ুব বদরী, সংগঠক এম এ কাইয়ুম সুজা, সমাজসেবক মোহাম্মদ মহসীন, সংগঠক মোহাম্মদ মনির উদ্দিন হীরু, ডিএক্সার নুর মোহাম্মদ, সংগঠক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাংবাদিক আল সিরাজ ভান্ডারী, মাওলানা এম নওশাদুল হক, মাওলানা মোহাম্মদ আমীর হোসেন , সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: সুপণ বিশ্বাস, মোহাম্মদ আদনান সামী, অঞ্জন দাশ, মোহাম্মদ আজম হোসাইন, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ আবু জাফর, জহির আহমদ, নাদিম আহমদ, মোহাম্মদ আরফাত ইসলাম, আকবর বাদশা প্রমুখ।
কর্মজীবনে তিনি কর্ণফুলী পেপার মিল ও কালুরঘাট ইস্পাহানিতে অনেক বছর কাজ করেছেন।



















