ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৯ Time View
Print

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সোমবার (২০ এপ্রিল) বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে তিনি এই সফর করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

পরিদর্শনকালীন জেলা প্রশাসক বিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়ের পিএফ ফান্ডের (প্রভিডেন্ট ফান্ড) বর্তমান অবস্থা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একইসঙ্গে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন হওয়ার বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Update Time : ০৬:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬