ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১৬০ Time View
Print

মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:-

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। “নতুন সূর্য উঠল আজ, নববর্ষের প্রভাতে—আগৈলঝাড়ায় উৎসব ছড়ায় হাসির উচ্ছ্বাসে” এই চেতনায় পুরো উপজেলা জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের আমেজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের অংশ হিসেবে সকালেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সামিমুল ইসলাম সামিম, উপজেলা যুগ্ন আহ্বায়ক আবুল মোল্লা,শ্রমিক দলের নেতা মিঠুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সংস্কৃতির সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

Update Time : ০৬:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬