ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় অবৈধভাবে তেল বিক্রির করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ২৯ Time View
Print

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন এক তেল ব্যবসায়ীকে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠী জেলার সদর উপজেলার ইফাতনগর গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার একটি তেলের গাড়ি নিয়ে আগৈলঝাড়ার মঠবাজার এলাকায় অবৈধভাবে তেল বিক্রির উদ্দেশ্যে আসেন। তবে ওই তেল ঝালকাঠী সদরে বিক্রির কথা ছিল বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় থানার এসআই সেলিম মিয়া তেলের গাড়িসহ মো. জুয়েল হাওলাদারকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক ভোক্তা অধিকার ও প্রচলিত আইনের আওতায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী অশোক মিস্ত্রী, আগৈলঝাড়া থানার এসআই সেলিম মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় অবৈধভাবে তেল বিক্রির করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

Update Time : ১১:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬