ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলগাড়ী বাজারের হাটের শেড নির্মাণে অনিয়মের অভিযোগ, গ্রামবাসীর প্রতিবাদে কাজ বন্ধ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View
Print

মোঃ আহাম্মদ আলী:হিজলগাড়ী বাজারের সাপ্তাহিক হাটের শেড নির্মাণকাজে পুরাতন ইট ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়।
এদিকে সোমবার বিকেলে হিজলগাড়ী গ্রামের সাধারণ মানুষ সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে অভিযোগের বিষয়টি দেখতে পান। পরে তারা সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
গ্রামবাসীর অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে ভবিষ্যতে স্থাপনাটির স্থায়িত্ব ও জননিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তাই সরকারি বা জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো উন্নয়নকাজে মানসম্মত উপকরণ ব্যবহার ও যথাযথ তদারকির দাবি জানান তারা।
গ্রামবাসীর সম্মিলিত প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্নমানের সামগ্রী দিয়ে করা কাজ পুনরায় সঠিকভাবে সম্পন্ন করার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা ও ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গ্রামের উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হিজলগাড়ী বাজারের হাটের শেড নির্মাণে অনিয়মের অভিযোগ, গ্রামবাসীর প্রতিবাদে কাজ বন্ধ

Update Time : ০৮:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬