👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‎

হরিপুর উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৬:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

‎
‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার  (১২ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎২০২৬-২৭ অর্থবছরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‎কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। কর্মশালাটি পরিচালনা করেন
‎সহকারি কমিশনার (ভুমি)  উজ্জ্বল বাইন ।
‎কর্মশালায় উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ  মো.আব্দুল হাকিম আজাদ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. সোহাগ রানা, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার ডা মো. মীম কাদেরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.সামশুল হক,হরিপুর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুর রশিদ ও  ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার রুমা বেগমসহ, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
‎কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন, প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসমাগম স্থলের আশপাশে তামাক বিক্রি নিয়ন্ত্রণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
‎এ সময় বক্তারা বলেন, তামাক শুধু ব্যক্তির স্বাস্থ্যই নষ্ট করে না, পরিবার ও সমাজেরও ক্ষতি করে। তামাকমুক্ত হরিপুর গড়তে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‎

Update Time : ০৬:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬