হত দরিদ্র,গরীব অসহায়দের ৫০০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরন।
- Update Time : ০৬:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ২৪ Time View

হত দরিদ্র,গরীব অসহায়দের ৫০০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরন।
মোঃ আঃ কুদ্দুস খান মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধি।
অতিবৃষ্টি,ভারী বর্ষন,জলোৎচ্ছাসে ক্ষতিগ্রস্ত অসহায় হত দরিদ্রের মাজে ১০ কেজি করে চাল বিতরন করেন ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।মাননাীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বরাদ্ধকৃত এবং মাননীয় সংসদ সদস্য পিরেজপুর ৩ মঠবাড়ীয়া আলহাজ রুহুল আমীন দুলাল ভাইয়ের ব্যাক্তিগত প্রচেষ্টায় উক্ত বরাদ্ধ প্রদান করা হয়।গত ১৫/০৭/২৬ ইং তারিখ জন প্রতি ১০ কেজি করে ৫০০ লোকের মাজে সাপলেজা ইউনিয়ন প্রশাসক শফিকুল ইসলাম নিজে উপস্হিত থেকে উক্ত চাল বিতরন করেন।
একই দিনে মাননীয় প্রধান মন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় জাতীয় বৃক্ষ রোপন উপলক্ষে তার প্রাপ্য ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন মোল্লার বরাদ্ধ সহ প্রশাসক সাহেব ও ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য দেলোয়ার হোসেন মোল্লা সাপলেজা কুটির বাড়ী নিজ হাতে নারিকেল চারা,ও ফলজ বৃক্ষ রোপন করেন।
তার সৎ ও মহান উদ্দোগ এবং সুন্দর,উন্নয়ন মুলক কাজে ইদানিং সাপলেজার আমুল পরিবর্তন দৃশ্যমান।বিগত ৪০ বছরের হরিলুট,পকেট ভরা জনগনের এলাকার উন্নয়ন কতিপয় স্বার্থনেশী মহল কুক্ষিগত করলেও সেই প্রেক্ষাপটের আমুল পরিবর্তন সহ উন্নয়নের আচ লেগেছে সাপলেজায়। পিরেজপুরের মঠবাড়ীয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নে।আগামীতে আর ও কিছু উন্নয়ন মুলক কাজ তার প্রচেষ্টায় দৃশ্যমান হবে বলে সাপলেজা বাসী আশা বাদী।তবে আমার একটি মাদ্রাসা ও রাস্তাটির বেহাল দশা দেখবেন ও সু নজর দিবেন বলে আমি ব্যাক্তিগত ভাবে আশাবাদ ব্যাক্ত করলাম।



















