সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করলেন মিজ কাউসার আজিজ
- Update Time : ০৭:২২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেবহাটা উপজেলায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।
দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কোমরপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ তিনি তার
বলেন পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বেশি বেশি গাছ লাগাতে হবে। জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর জেলার প্রতিটি উপজেলায় একটি করে বিশেষ বাগান সৃজন করা হচ্ছে। এর অংশ হিসেবে দেবহাটায় সোনালু গাছের এই বাগান করা হয়েছে, যা ভবিষ্যতে একটি দৃষ্টিনন্দন ভ্রমণস্থলে পরিণত হবে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেবহাটা উপজেলা বি এনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী মোল্লা এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহামুদ, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা থানার ওসি এইচ এম শাহিন এবং উপজেলা জামায়াতের আমীর মাও অলিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ ও আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কোমরপুর কুমড়াখালি খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পরিদর্শন করেন।
























