👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ ও নিরাপত্তার দাবিতে নৌবন্ধন কর্মসূচি

Reporter Name
  • Update Time : ০৭:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

হযরত আলী,কালিগঞ্জ সাতক্ষীরা,সাতক্ষীরার:সুন্দরবনে বনদস্যদের,স তৎপরতা বন্ধ ও নিরাপত্তার দাবিতে জেলে বাওয়ালিদের
নৌবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথে বনদস্যু নির্মূলের দাবিতে একটি নৌবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শত শত জেলে ও বাওয়ালি নৌকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা পুরোপুরি বন্ধ, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টির দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বনদস্যু নির্মূলের দাবিতে এর আগে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সুন্দরবনে দস্যুদের তৎপরতা কমেনি। বরং প্রশাসনের আশ্বাসের পরেও দস্যুদের দৌরাত্ম্য অব্যাহত থাকায় উপকূলীয় অঞ্চলের জেলে ও বাওয়ালিদের মধ্যে উদ্বেগ ও চরম ক্ষোভ দিন দিন বাড়ছে।
নৌবন্ধন কর্মসূচি থেকে জেলেরা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে সাঁড়াশি ও কার্যকর অভিযান পরিচালনা করা।
ইতিপূর্বে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার করা।
বনদস্যুদের গোপন আস্তানাগুলো চিহ্নিত করে চিরতরে নির্মূল করা।বনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক জেলের জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
জেলে ও বায়ালিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বনদস্যুদের ভয় এবং আতঙ্কে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ রাখতে হলে উপকূলের হাজার হাজার জেলে পরিবারের জীবিকা মারাত্মক সংকটে পড়বে। তাই শুধুই মৌখিক আশ্বাস বা দায়সারা পদক্ষেপ নয়, সুন্দরবনকে চিরতরে দস্যুমুক্ত করতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তাঁরা।
আন্দোলনকারী জেলে বাবলু বলেন, “সুন্দরবন আমাদের জীবিকার প্রধান উৎস। আমাদের এই জীবিকা রক্ষা এবং নিরাপদে বনে প্রবেশের অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ ও নিরাপত্তার দাবিতে নৌবন্ধন কর্মসূচি

Update Time : ০৭:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬