ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার ও অটোরিকশা সংঘর্ষের জেরে চালককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : ০২:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৬ Time View
Print

​আবু তালেব স্টাফ রিপোর্টার , নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেফতার করেছে পুলিশ।
​বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জপুর এলাকার ‘রায়হান সিএনজি পাম্পের’ সামনে এ নির্মম ঘটনাটি ঘটে।
​নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী জেলার ঘেরাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে রায়হান সিএনজি পাম্পে প্রবেশের সময় একটি প্রাইভেটকারের সাথে রফিকুলের অটোরিকশার সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে সিএনজি পাম্পের সামনেই উভয় চালকের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
​তর্কের একপর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম উত্তেজিত হয়ে রফিকুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। মারধরের চোটে রফিকুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
​পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান:
​”নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার ও অটোরিকশা সংঘর্ষের জেরে চালককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ১

Update Time : ০২:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬