সাবেক ছাত্রদল সভাপতির মায়ের মাগফিরাত কামনায় জবিতে দোয়া ও মিলাদ মাহফিল
- Update Time : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৬ Time View

রাকিব মাহী, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রইছ উদ্দীন, জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মুর্শেদ ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক এবং সাদা দলের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজম খান।
ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ নাসির, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুলহাস মৃধা, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানা। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























