👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা:
  • Update Time : ০৮:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ০ Time View
Print

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন ও সদস্যসচিব মো. রবিউল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম ও সদস্যসচিব সাইলুর রহমান।

এ ছাড়া আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লিয়াকাত হোসেন ও সদস্য হাসিব আব্দুল কাদের, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্যসচিব জামির আলী মেম্বার, দেওয়াটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব রফিকুল ইসলাম এবং আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালির মাধ্যমে নেতাকর্মীরা তাদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করায় কর্মসূচিটি বিভিন্ন স্থানে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

Update Time : ০৮:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬