সাতক্ষীরা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র্যালী
- Update Time : ০৪:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৪৭ Time View

উপজেলা প্রতিনিধি:দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৭ই নভেম্বর বুধবার সকাল ৯ টায় র্যালীর পূর্বে ঐতিহ্য বাহী পারুলিয়া ফুটবল ময়দানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার-৩ এমপি হাফেজ মুহাদ্দিস আলহাজ্ব রবিউল বাসার, প্রধান মেহমান বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহম্মেদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমির উপপরিচালক কবি, সাহিত্যিক গবেষক ডক্টর সাহেদ মন্তাজ,গণস্বাস্থ্য হোমিও ক্যান্সার বিশেষজ্ঞ ডা:এস এম সরওয়ার,বি এনপির জেলা আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বি এনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম,বি এনপির জেলা আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী মোল্লা, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম,দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: ওলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বি এনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবু, দেবহাটা থানার প্রতিনিধি শহর আলী,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমাদের টিম মানবিক পরিবারের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি প্রমুখ। সভার শুরুতে কোরান তেলাওয়াত। স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দিন। সভা শেষে অতিথি বৃন্দ র্যালীর শুভ উদ্বোধন ঘোষণা করেন সাইকেল চেপে। র্যালীটি দেবহাটার কুলিয়া, কোমরপুর,ভাঁতশালা,টাউনশ্রীপুর, দেবহাটা সদর, নোয়াপাড়া, হাদীপুর, গাজীরহাট বাজার,চাঁদপুর, সখিপুর হয়ে পারুলিয়া বাজারে ফেয়ার মিশনের কার্যালয়ে এসে শেষ হয়।





















