ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর “উপজেলা প্রশাসন নড়েচড়ে বসলেন””

Reporter Name
  • Update Time : ০৮:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৩৮ Time View
Print

এক আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি।।

দৈনিক সকালের সময় দৈনিক নববানী সহ অন্যান্য পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় হাইস্কুলে সহকারী শিক্ষক শরৎচন্দ্র রায় গত তিন মাস ধরে স্কুলে না গিয়েও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসে এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

গত ৭ জুলাই দৈনিক সকালের সময় ও দৈনিক নববানী ও অন্যান্য পত্রিকায় ‘রাণীশংকৈলে দীর্ঘদিন স্কুলে না গিয়েও বেতন তুলছেন শিক্ষক ও ইউপি চেয়ারম্যান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে সমালোচনা ঝড় উঠে। বিষয়টি আমলে নিয়ে ওই স্কুলের সভাপতি ও উপজেলা অফিসার খাদিজা বেগম গত ৯ জুলাই তদন্ত কমিটি গঠন করেন। অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান কমিটির আহ্বায়ক, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শাকিল হোসেন সদস্য ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকিরুল ইসলামকে সদস্য করা হয়েছে।

অফিস আদেশে প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সংবাদ প্রকাশের পর “উপজেলা প্রশাসন নড়েচড়ে বসলেন””

Update Time : ০৮:০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬