শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও স্কুল ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার
সকাল ১১ টায় চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শেখ নাজমুল হক এর সভাপতিত্বে ও বাবু জয়দেব বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবু সাঈদ যুগ্ম-আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ লিয়াকত আলী বাবু সাবেক চেয়ারম্যান ৩ং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেখ লিয়াকত আলী বাবু সাবেক চেয়ারম্যান ৩ং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ,
অধ্যাপক আবু সাঈদ যুগ্ম-আহবায়ক, শ্যামনগর উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম দুলু আহবায়ক শ্যামনগর উপজেলা যুবদল,মোঃ নূরুজ্জামান আহবায়ক ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি,মোঃ আবুবক্কার সিদ্দিক সভাপতি শ্যামনগর উপজেলা কৃষক দল,মোঃ আসাদুজ্জামান লিটন সাধারণ সম্পাদক শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, মোঃ আরিফুজ্জামান (আরিফ) শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, মোঃ আব্দুল্লাহ আল মামুন সদস্য সচিব শ্যামনগর উপজেলা ছাত্রদল,ইয়াসিন আরাফাত সভাপতি শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদল,আবু সাঈদ সহ-সভাপতি শ্যামনগর সরকারি কলেজ ছাত্রদল সহ স্কুলের অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি শিশুর জীবনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কেবল ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৮ ঘণ্টা, বাকি ১৬ ঘণ্টার প্রধান দায়িত্ব আপনাদের ঘরে। সন্তান কার সাথে মিশছে, সে কোথায় যাচ্ছে এবং তার পড়ালেখার খোঁজ-খবর রাখা আপনাদেরই প্রধান দায়িত্ব। বিশেষ করে আজকের ডিজিটাল যুগে সন্তানের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার এবং মোবাইল গেমের আসক্তি থেকে তাদের দূরে রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকে বিশেষ নজর দিতে হবে।শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের সন্তানদের মেধা বিকাশে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে যদি নিয়মিত যোগাযোগ থাকে, তবেই একটি শিশুর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে একসঙ্গে কাজ করি।
চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের সভাপতি শেখ নাজমুল হক বলেন, শিক্ষার্থীর পড়াশোনার বিষয়ে শিক্ষক যদি সিরিয়াস হয়। তাহলে অনেক ক্ষেত্রে অভিভাবক সিরিয়াস হয় না। সেক্ষেত্রেও কিন্তু একজন শিক্ষার্থী ভালো স্টুডেন্ট হতে পারবেনা। এই কারণে শিক্ষক ও অভিভাবকের দুজনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
একজন শিক্ষার দিকে ভালোভাবে গড়ে তোলার জন্য বিদ্যালয়,শিক্ষক ও অভিভাবকের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই অবগত আছেন প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আমরা অভিভাবক সমাবেশের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের সকল ব্যস্ততার মধ্যে আমাদের এই অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
























