ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল ও কেক কাটা: গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : ০৪:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ৬ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরের গাবুরা ও পাতাখালি, বানতলা এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং কেক কাটার প্রস্তুতিকালে ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সেকেন্ড অফিসার বিপ্লব কুমার সরকারের সরাসরি নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।এ সময় ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ জুন
বিকেলে গাবুরা ও পাতাখালি, বানতলা এলাকায় আকস্মিকভাবে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল। এঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টির পর গোপন সূত্রে মাঠে নামে পুলিশ।
ওসি ও সেকেন্ড অফিসার বিপ্লব (বিপ্লব সরকার) দূরদর্শী ও সাহসী নেতৃত্বে পুলিশ দল অত্যন্ত দ্রুততার সাথে পুরো এলাকা ঘেরাও করে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার চেষ্টা করলেও, চৌকস পুলিশ দল ধাওয়া করে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করে। এলাকাবাসী পুলিশের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল ও কেক কাটা: গ্রেফতার ২

Update Time : ০৪:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬