শ্যামনগরে জেলা যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত
- Update Time : ১০:১৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৩১ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা যুবদলের নতুন আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্যামনগর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ অক্টোবর বিকেল ৫টায় উক্ত শুভেচ্ছা অনুষ্ঠিত হয়। মিছিলটি শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে বের হয়। পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাবলাতলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে নাজমুল হক, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল, মজনু এলাহী এবং সাবেক সভাপতি ও কাউন্সিলর আজিজুর রহমান আজিবারসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মিছিল শেষে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা যুবদলের নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

























