শ্যামনগরে জাহিদ হজ্ব গ্রুপের উদ্যোগে ফ্রী ওমরাহ্ লটারির ড্র অনুষ্ঠিত
- Update Time : ০৯:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ৭ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের নুরনগর ইউনিয়নে জাহিদ হজ্ব গ্রুপের উদ্যোগে ফ্রী ওমরাহ্ লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে (শনিবার) বিকাল ৪’টায় রহমতনগর গাজী বাড়ি কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং জাহিদ হজ্ব গ্রুপের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদ মাক্কী এর সঞ্চালনায় ফ্রী ওমরাহ্ লটারির ড্র অনুষ্ঠিত হয়। ফ্রী ওমরাহ্ লটারির ড্র অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন একই গ্রামের মোবারক করিম। যিনি একাধারে ৯ টি রোজা রেখে মহান আল্লাহর কাছে ফ্রী ওমরাহ্ লটারির ড্র বিজয়ী হতে দোয়া করতেন দরিদ্র কৃষক মোবারক করিম। অনুষ্ঠানে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার কয়েক শত ইমাম মুয়াজ্জিন ফ্রী লটারীতে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, নুরনগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম আলমগীর, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতী আলহাজ্ব আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফজলুল হক, আলহাজ্ব মাওলানা আব্দুল আলিম, আলহাজ্ব আবির হোসেন কাওছার, বিএনপি নেতা ইউছুপ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।









