👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

উপকূলীয় অঞ্চলের কৃষকদের জলবায়ু সহনশীল বিভিন্ন ফসলের জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতিতে অভ্যস্ত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর (সোমবার) উপজেলার ০১নং ভুরুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ (LEADERS) গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর অর্থায়নে পরিচালিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (CALL)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানটির আয়োজন করে। এতে স্থানীয় প্রায় ১৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।মাঠ দিবসে লবণসহনশীল ও উচ্চফলনশীল ফসলের জাত—বিশেষ করে মিষ্টি কুমড়া (সুইটি এফ-১ ও মায়া এফ-১), ব্রি ধান-১০৩, বিনা-২৩, ব্রি ধান-১১২ এবং তরমুজের জাত পরিচিতি, উৎপাদন প্রক্রিয়া, ফলনের পরিমাণ এবং দেশি জাতের সাথে এর পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা জলবায়ু পরিবর্তনের প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, খরা, অনিয়মিত বৃষ্টিপাত, মাটিতে লবণাক্ততার অনুপ্রবেশ এবং মিঠা পানির তীব্র সংকটের কারণে এখানকার কৃষি ও খাদ্য নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। কৃষকদের একার পক্ষে এই বহুমুখী সংকট মোকাবেলা করা কঠিন।এই পরিস্থিতি মোকাবেলায় এবং স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে লিডার্স ‘কল (CALL)’ প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিগত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাকসবজি, নেপিয়ার ঘাস, কমলা সুন্দরী মিষ্টি আলু, ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি এবং লবণসহনশীল ধানের প্রদর্শনী স্থাপন করা হয়। এসব প্রদর্শনীতে আশাতীত ফলন পাওয়ায় তা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেই সফলতা আরও বেশি কৃষকের মাঝে ছড়িয়ে দিতেই এই মাঠ দিবসের আয়োজন করা হয়।মাঠ দিবসে অংশ নেওয়া ১৩০ জন কৃষক-কৃষাণী লবণসহনশীল জাতগুলোর গুণাগুণ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন এবং আগামীতে নিজ নিজ জমিতে এসব আধুনিক ও জলবায়ু সহনশীল পদ্ধতি অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।৭৩ নং দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস এম আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে কৃষকদের কারিগরি পরামর্শ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ মাছুম বিল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পুষ্টি কমিটির সদস্য জনাব আইনুরনাহার এবং ০১ নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য শাহানারা মোস্তাফা। এছাড়াও লিডার্স-এর কল (CALL) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব সুব্রত কুমার গাইন, ফিল্ড অফিসার মোঃ কানিজুর রহমান, অনুপ কুমার মন্ডল, সালমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Update Time : ১২:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬