ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধ,পাল্টাপাল্টি দখল ও মামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : ১১:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১৯ Time View
Print

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জমাজমি নিয়ে বিরোধকে কেন্দ করে দখল পাল্টা দখল মারপিট মামলা সহ ব্যাপক হয়রানির অভিযোগ উঠেছে। শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের মইনুল ইসলাম মিন্টুর স্ত্রী মোছাঃ জবেদা বেগম (৩৫) এর অভিযোগ তার আমার ওয়ারেশ সূত্রে পাওয়া এবং অন্য ওয়ারেশদের মিলিয়ে মোট ১.৩৩ একর জমির মধ্যে ২০ শতক জমি একই এলাকার মৃত: শাহদাত গাজীর কন্যা সেরাতুন্নেছা (ফাল্গুনি) অবৈধভাবে দাবি করে মিথ্যা মামলা সহ জায়গা দখলের পাইতারা করছে। তিনি আরও বলেন, ওয়ারেশ সুত্রে পাওয়া আমার দখলীয় ১০ শতক জমি থেকে দীর্ঘদিন ধরে বেদখল করার অপচেষ্টায় লিপ্ত সেরাতুন্নেছা ফাল্গুনি। গত পাচ মাস পুর্বে আমার বাধা ঘর বিএনপি কর্মীদের দিয়ে ভেঙে দেয়। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় ২৬ জানুয়ারী তারিখে মামলা করি যার নং- ২৫ এপর দিকে সেরাতুন্নেছা ফাল্গুনি বাদী হয়ে আমার কলেজ পড়ুয়া ছেলে সহ আমাদের নামে মিথ্যা মামলা দেয় ২৭ জানুয়ারী তারিখে যার নং-২৬। এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদলতে আমি বাদী হয়ে ১৪৫ ধারায় মামলা করি যার নং- পি-১৪৩/২০২৬ (শ্যাম), এ মামলায় আদেশ হয় স্ব স্ব দখলকারী শান্তি পুর্ন দখল বজায় থাকবে। এছাড়াও এসম্পত্তি নিয়ে আমি বাদী হয়ে রেকর্ড সংশোধনী মামলা করেছি যার নং-০১/২০২৬। সম্পত্তি নিয়ে এ মামলা কোটে চলমান। এমতাবস্থায় আমি আমার সম্পত্তিতে প্রবেশ করলেই তারা আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমি যাতে আমার দখলীয় সম্পত্তিতে শান্তিপুর্ন ভাবে ভোগ দখল করতে পারি সে ব্যাবস্থা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগের বিষয়ে সেরাতুন্নেছা ফাল্গুনি বলেন, দশ শতাংশ জায়গা আমি পৈতৃক এবং ক্রয় সুত্রে মালিক। ক্রয়ের পরে আমি মাটি ভরাট এবং গাছ গাছালী লাগিয়ে প্রায় ১৯/২০ বছর যাবৎ শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছি। হঠাৎ করে গত ২৪/১/২৬ তারিখে গভীররাতে সে জায়গা টা দখলের চেষ্টা করলে গ্রামবাসী তা রুখে দেয়।স্হানীয় গন্যমান্য বক্তির সালিশে আমার প্রতিপক্ষ বৈধ কোন কাগজপত্র দেখাতে পারি নাই। পরবর্তী সময়ে মহামান্য আদালত কর্তৃক ১৪৫ ধারায় স্ব স্ব দখলে থাকতে নির্দেশনা দেয়। আমি সেভাবেই শান্তিপূর্ন ভাবে দখলে আছি। এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দিন জানান, সম্পত্তি নিয়ে তাদের উভয় পক্ষের ভিতর বিরোধ দীর্ঘদিনের কোটের নিদ্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থেকে শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়ে। অভিযুক্ত সম্পত্তিতে কোনো পক্ষ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধ,পাল্টাপাল্টি দখল ও মামলার অভিযোগ

Update Time : ১১:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬