শ্যামনগরে ওড়না পেঁচিয়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- Update Time : ১১:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১০১ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে মায়ের বকুনিতে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের মিঠু গাজীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দীর্ঘ সময় পুকুরে গোসল করায় সুরাইয়াকে বকাবকি করেন তার মা। পরে অভিমান করে সে ঘরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আবাদ চন্ডিপুর গ্রামসহ পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
























