সংবাদ শিরোনাম :
শ্যামনগর খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
- Update Time : ১০:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন কালে মোকছেদ গাজী নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চকবারা এলাকায় খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন করা অবস্থায় বোটের অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Tag :
























