সংবাদ শিরোনাম :
লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক
Reporter Name
- Update Time : ১২:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১৯ Time View

জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিককে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অফিস আদেশে বলা হয়,”পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক কে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হলো।
আদেশ অনুযায়ী, দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। আগামী ২৬ জুলাই ২০২৬ থেকে এ আদেশ কার্যকর হবে।
Tag :



















