ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনা আটক

Reporter Name
  • Update Time : ০৮:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ৪১ Time View
Print

জেলা প্রতিনিধি যশোর:

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে কদমতলার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক মনা খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত মনার ছেলে ইমনসহ অন্যরা এখনো পলাতক রয়েছে। পুলিশ বলছে, তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় রাশেদ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় মনার ছেলে ইমন, মেয়ে জুলি খাতুনসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে আসামিরা রাশেদ খানের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে তারা মারপিট করেন এবং বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। একই সঙ্গে রাশেদের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন রাশেদ খান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাশেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনা আটক

Update Time : ০৮:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬