ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২ দুইজনকে কারাদন্ড

Reporter Name
  • Update Time : ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অদুরে নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে সংবাদ পেয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং আরো এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আয়েশা আক্তার-এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ পিস ট্যাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সময় সোহাগ আলী (২৫) নামের এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আয়েশা আক্তারকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং সোহাগ আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬ অনুযায়ী মাদকদ্রব্যের ব্যবহার, দখলসহ বিভিন্ন মাদক অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। আইনের সারণিতে মাদক সেবনের ক্ষেত্রেও পৃথক দণ্ডের বিধান উল্লেখ করা হয়েছে।

রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত ২ দুইজনকে কারাদন্ড

Update Time : ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬