ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে পৌরসভায় এডিপির কোটি টাকার বরাদ্দ – পরিষদের সদস্যরা অন্ধকারে

Reporter Name
  • Update Time : ১১:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৭ Time View
Print

একে আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে পাওয়া প্রায় এক কোটি টাকার বিশেষ বরাদ্দ বাস্তবায়নকে কেন্দ্র করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বরাদ্দের বিষয়টি পৌর পরিষদের সাধারণ সদস্যদের না জানিয়েই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে পরিষদের সদস্যদের মধ্যে ক্ষোভের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ মে স্থানীয় সরকার বিভাগ থেকে রাণীশংকৈল পৌরসভার জন্য প্রায় এক কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়। বিধি অনুযায়ী এ ধরনের বরাদ্দের প্রকল্প নির্বাচন ও অনুমোদনের বিষয়ে পৌর পরিষদের সভায় আলোচনা এবং রেজল্যুশন হওয়ার কথা। তবে একাধিক সদস্যের দাবি, এ বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি।

অভিযোগ রয়েছে, পরিষদের অনুমোদনের আগেই দ্রুত প্রকল্পের ফাইল প্রস্তুত করে কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে বরাদ্দের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈলে পৌরসভায় এডিপির কোটি টাকার বরাদ্দ – পরিষদের সদস্যরা অন্ধকারে

Update Time : ১১:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬