সংবাদ শিরোনাম :
রাজাপুরে মাদক বিরোধী অভিযান; গাঁজাসহ এক যুবক আটক।
মোঃ কামরুল হাসান রানা ঝালকাঠি জেলা প্রতিনিধি।
- Update Time : ০১:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি জেলা প্রতিনিধি।
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মো: ওবায়দুল ইসলাম শাওন (২২) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টায় উপজেলার ছোট কৈবর্তখালী আবাসনের পশ্চিম পাশে বালুর মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
মো: ওবায়দুল ইসলাম শাওন ছোট কৈবর্তখালী এলাকার মো: নূর হোসেনের ছেলে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচ শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Tag :























