রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ০২:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠি জেলার রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উপজেলা সদরের মসজিদ মার্কেট এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, সহ-সভাপতি মো. জাকির হোসেন মিনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার পাশা নিপু ,যুবদল দুবাই শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান ফেরদৌস, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান নয়ন, উপজেলা ছাত্রদল ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সাকাওয়াত হোসেন রাব্বি, সদস্য সচিব মো. রফিক হোসেন মৃধাসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা পরস্পরকে শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।














