রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ ইং পালিত
- Update Time : ১১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১৯ Time View

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে ঝালকাঠির রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজীব এবং সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আধুনিক ও আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলা সম্ভব।




















