ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে খাল পরিষ্কারে নৌ চলাচল স্বাভাবিক, সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১০ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠী:

দীর্ঘদিন পরে পানির প্রবাহে সচল হয়েছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার তুলাতলা-জালিয়াবাড়ি এলাকার কবিরাজ বাড়ির খাল। টানা চার দিনের স্বেচ্ছাশ্রমভিত্তিক অভিযানে প্রায় ৪ কিলোমিটার খাল পরিষ্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক জাকির খান ও তার নেতৃত্বে কাজ করা স্বেচ্ছাসেবীরা।
মঙ্গলবার দুপুরে খাল পরিষ্কার কার্যক্রম শেষে নৌকায় চড়ে খাল পরিদর্শন করেন জাকির খান। এ সময় খালে স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌ চলাচল ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানা, ঝোপঝাড় ও বিভিন্ন আবর্জনায় ভরাট হয়ে পড়েছিল। ফলে পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষিকাজ ও যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় উদ্যোগ নেন জাকির খান। তার আহ্বানে সাড়া দিয়ে খান বাড়ি ও সিকদার বাড়ির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী চার দিন ধরে খাল পরিষ্কার কাজে অংশ নেন।
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানান, এলাকার মানুষের স্বার্থে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন। খালটি পরিষ্কার হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি কমবে এবং নৌ চলাচল সহজ হবে।
জাকির খান বলেন, “এটি শুধু একটি খাল পরিষ্কারের কাজ নয়, বরং এলাকার পরিবেশ ও জনজীবন রক্ষার একটি সামাজিক উদ্যোগ। সবার সহযোগিতায় কাজটি সফল হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনরায় সচল হওয়ায় তারা উপকৃত হবেন। একই সঙ্গে খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে খাল পরিষ্কারে নৌ চলাচল স্বাভাবিক, সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ

Update Time : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬