ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ‘আলোকিত সাড়া-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১১:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২০ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর ,ঝালকাঠীঃ

ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, মানবিকতার শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরতে ঝালকাঠির রাজাপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘আলোকিত সাড়া-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টায় রাজাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মো. ছাইদুর রহমান এবং সদস্য সচিব ও রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আহসান হাবীব সোহাগ।
ইসলামিক ফাউন্ডেশন, ঝালকাঠীর উপ-পরিচালক মো. আলম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে মানবিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠন সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরে নৈতিক শিক্ষা ও পারস্পরিক সহাবস্থানের চর্চা আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে ‘আলোকিত সাড়া-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬