রাজশাহীর তানোর উপজেলার রায়তান আচকা গ্রমাবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।
- Update Time : ০৬:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ১১ Time View

মো: এরশাদ আলী
স্টাফ রিপোর্টার।
মাদক কে না বলি, অশ্লীলতা দুরে রাখি, ধুপপান না করি, এসো সবাই একসাথে সুন্দর সমাজ গড়ে তুলি। এমন লেখা ব্যানার নিয়ে রাজশাহী জেলার তানোর উপজেলার রায়তান আকচা গ্রামের যুব সমাজ ও গ্রামবাসীর যৌথ উদ্যোগো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ পবিত্র জুম্মা নামাজের পরপরই প্রায় দুপুর দুই টায় রায়তান আকচা গ্রামে উক্ত সচেতন মুলক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহৎ সমাজ সংস্কার মুলক মানববন্ধনে গ্রামের ছোট বড় সকল জনসাধারণ আগ্রহের সহিত অংশ গ্রহন করেন। সকলেই নিজেদের সমাজ থেকে সকল প্রকার মাদক, অশ্লীলতা, অসামাজিকতা তথ্য সকল প্রকার অনিয়ম দুর করে সুন্দর ও শান্তি পূর্ণ গ্রাম, সমাজ তৈরি করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধনে বক্তারা বলেন সমাজ থেকে মাদক ও সকল প্রকার অসামাজিকতা, অন্যায় দুর করতে শুধু একদিনের এই মানববন্ধনই শেষ নয় তাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন। শান্তি পূর্ণ ভাবে আজকের এই মাদক বিরোধী মানববন্ধন শেষ করেন রায়তান আকচা গ্রামবাসী।



















