রাউজানে হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে আজিমুশান রাহমতুল্লিল আলামিন মাহফিল
- Update Time : ০১:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম গহিরার ঐতিহ্যবাহী সুন্নী ইসলামিক সাংস্কৃতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন হযরত গাউছে পাক আবদুল কাদের জিলানী (রঃ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজিমুশান জশনে রাহমাতুল্লিল আলামিন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম গহিরা বায়তুল জান্নাত এবাদতখানা সংলগ্ন ময়দানে আয়োজিত মাহফিলের প্রথম অধিবেশনের কর্মদিবস ছিলো ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদে মাগরিব অধ্যক্ষ সৈয়দ নুরুল মুনাওয়ার (র:) এর মাজার যিয়ারত ও বাদে এশা হতে নাতে জলসা। ২৫ সেপ্টেম্বর জুমাবার দ্বিতীয় অধিবেশনে কর্ম দিবস ছিল সকাল ৭টা খতমে কুরআন, সকাল ৮টা খতমে বারভী শরীফ, সকাল ৯টা থেকে কুরআন তেলাওয়াত, নাতে রাসূল, আজান, কবিতা, বক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাদে জুমা থেকে মহিলা দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়। বাদে আছর হতে মূল পর্বে আয়োজিত রহমাতুল্লিল আলামীন মাহফিলে মেহমানে আ’লা ছিলেন হযরত সৈয়দ মঈনুদ্দিন আহমদ ট্রাস্টের চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি শাহজাদায়ে গাউছুল আজম মাইজভান্ডারী আলহাজ্ব হযরত শাহছুফী ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ম:)। উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা সৈয়দ মোঃ জুননুরাইন।বিশেষ অতিথি ছিলেন গহিরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ নুরুল মোনাওয়ার চৌধুরী।পশ্চিম গহিরা হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মোঃ আবু নাছেরর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা জামেয়া কাদেরীয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি হাফেজ মাওলানা মনিরুজ্জামান আলকাদেরী, বিশেষ বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা কাজী মোঃ ইউনুছ রেজভী, গহিরা কালাচাঁদ চৌধুরী বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব শফিকুর রহমান কদেরী। মাওলানা বেলাল রেজা, মাওলানা সাখাওয়াত হোসাইন ও হাফেজ মাওলানা ইলিয়াসের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ মেহমান ছিলেন আলহাজ্ব সৈয়দ সিরাজুল ইসলাম চিশতি, হাফেজ মোঃ ফিরোজ সহ অসংখ্য আলেম-ওলামাগন ও হযরত আব্দুল কাদের জিলানী (রঃ) ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, আগামী ৩ সেপ্টেম্বর জুমাবার ২০২৭ সালে প্রতি বছরের ন্যায় রাহমাতুল্লিল আলামিন মাহফিল অনুষ্ঠিত হবে।















