রাউজানে সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষক দম্পতি পাশাপাশি চির নিদ্রায় শায়িত
- Update Time : ১১:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৭ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস-(স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)
রাউজান উপজেলার ডাবুয়া খোশাল তালুকদার বাড়ির নিবাসী মরহুম নুরুল ইসলামের ৪র্থ পুত্র, রাউজান সরকারি কলেজের সাবেক অর্থনীতি বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম উইল স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, এবং তার সহধর্মিণী উইল স্টার স্কুল এন্ড কলেজের উপাধ্যাক্ষ তাসলিমা আকতার ২৫জুন বৃহস্পতিবার রাতে মুরাদপুর সংলগ্ন একটি কনভেনশন হলের সামনে সড়ক দূর্ঘটনায় মর্মাত্নিকভাবে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাদের বয়স হয়েছিল ৪৮ ও ৪০ বছর। মৃত্যুকালে তারা তিন ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের এই অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে চলছে শোকের ছায়া। পরেরদিন ২৬জুন জুমাবার বাদে জুমা ডাবুয়া খোশাল তালুকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফনকার্য সম্পাদন করা হয়।
জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন মরহুমা তাসলিমা আকতারের বড়ভাই ফেনী থানার ওসি আতিকুল ইসলাম, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল মিয়া, চকবাজার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আব্দুর রহিম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু আহমেদ প্রমুখ। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা আবু আহমদ আযহারী। দোয়া মোনাজাত পরিচালনা করেন ডাবুয়া খোশাল তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোঃ মুহিবুল্লাহ নকৃসবন্দী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড়ভাই মোঃ নেজাম উদ্দিন। এছাড়াও জানাযায় ডাবুয়া সহ আশেপাশের বিভিন্ন এলাকা শত শত মানুষ অংশগ্রহণ করেন।



















