রাউজানে শাহ্ এমদাদীয়ার হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ও বিভিন্ন সহায়তা প্রদান
- Update Time : ১০:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম)আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পবিত্র নির্দেশ ও অনুমোদনক্রমে সমাজ সংস্কার ও নৈতিক উন্নয়ন কর্মসূচির আওতায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, অস্বচ্ছল-অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, গরীব মেয়ের বিবাহ সহায়তা ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) রাউজান উপজেলা কার্যকরি সংসদের আয়োজনে ২০ সেপ্টেম্বর রবিবার দুপুর দলিলাবাদ দায়রা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব সহায়তা সামগ্রী প্রদান করেন দারুল ইরফান রিচার্জ ইনস্টিটিউট (DIRI) এর ম্যানেজিং ট্রাস্টি, নায়বে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.)।
এর আগে সকাল ৮টা থেকে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্তবধানে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর পবিত্র স্মৃতির স্মরণে, দলিলাবাদ দায়রা শাখা প্রাঙ্গনে গাউছুল আজম মাইজভাণ্ডারী ৪র্থ জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-২৭ এর রাউজান উপজেলার অডিশন অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কুরআন প্রতিযোগিতায় গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মাওলানা মোবারক আলী হোসাইনীর পরিচালনায় বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন হাফেজ ক্বারী বরকতুল্লাহ বিন হোসাইনী, হাফেজ ক্বারী আব্দুল গফুর, হাফেজ ক্বারী মুহাম্মদ এমরান গণি, হাফেজ ক্বারী মুহাম্মদ আল হাসান, হাফেজ মুহাম্মদ আবু তৈয়ব। এতে রাউজান উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ২১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং যার মধ্যে ৫ পারা ও ১০ পারা—উভয় গ্রুপে মোট ২০ জন প্রতিযোগী কৃতিত্বের সঙ্গে ইয়েস কার্ড অর্জন করেন এবং হুসনে সাউত গ্রুপে মোট ১০ জন প্রতিযোগীকে ক্রেস্ট প্রদান করা হয়, যা শুধু অডিশন পর্বের জন্য সীমাবদ্ধ ছিল। নির্বাচিত প্রতিযোগীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও ইয়েস কার্ড প্রদান করেন গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী।
এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দকে উপহার প্রদান করা হয়।রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি মোঃ ইউনুস মিয়া কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম সুমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এম এম কামাল উদ্দিন, দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদেরী, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল করিম, দলিলাবাদ দায়রার জমিদাতা সৈয়দ মোঃ হায়দার, সমাজসেবক মাওলানা মোঃ এনাম। উপস্থিত ছিলেন উপজেলা কার্যকরি সংসদের সহ সভাপতি আলহাজ্ব মোঃ শরীফ শফি কোম্পানি, দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা মোঃ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ সওদাগর, সহ সম্পাদক আলহাজ্ব মোঃ সোলায়মান কবির, মোহাম্মদ বাবর, মোঃ মুমিন আকবর কানন, মোঃ নাছির উদ্দিন সহ রাউজান উপজেলার আওতাধীন বিভিন্ন শাখা দায়রা ও খেদমত কমিটির সভাপতি-সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



















