রাউজানে বিশ্ব শ্রমিক দিবস অনুষ্টিত
- Update Time : ০৮:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১১ Time View

★সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম)
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে সাময়িকী সূফীকথা’র ব্যবস্হাপনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্টান ১ মে শুক্রবার ২০২৬ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চানপাড়া গ্রামের মাওলানা মোহাম্মদ আমীর হোসেন এর বাসভবনে বাদে আসর হতে অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবিয়াল কবিয়াল ফণি বড়ুয়ার সন্তান, লেখক ও গবেষক ডা: পরিতোষ বড়ুয়া।
বিশেষ অতিথী ছিলেন
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ মুসা খান, হযরত মোবারক আলী ( রহ:)’র জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, নক্সবন্দীয়া দরবার শরীফ’র খাদেম মোহাম্মদ আলী আকবর, সংগঠক নুর মোহাম্মদ, শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ।
মাওলানা মোহাম্মদ আমীর হোসেন এর সভাপতিত্বে এতে অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন মম আলমগীর, সমাজসেবক মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ জসীম উদ্দিন, বদিউল আলম, মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ সাব্বির হোসেন, নুরুল আলম ইয়াছিন, মোহাম্মদ আবদুর রহমান প্রমুখ।
অনুষ্টানের শেষের দিকে উপহার বন্টনের পর সকল শ্রেণীর শ্রমিকদের শান্তি, উন্নয়ন ও সাউথ এশিয়া রেডিও ক্লাব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের রোগমুক্তির জন্য দোয়া, মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আলী আকবর নক্সবন্দী ও মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।

















