👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ৩৪ Time View
Print

আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুর সিটি প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন চৌধুরী (দৈনিক আগামীর সময়) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবীর মানিক (দৈনিক করতোয়া)।
শনিবার (১ নভেম্বর) রাত ১০টায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের হ্যাঁ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু (দৈনিক বার্তা), সহসভাপতি হামীম আব্দুল্লাহ (মতপ্রকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক (প্রথম খবর), কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন (ভোরের দর্পণ/বায়ান্নর আলো), দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু (সংবাদ সারাবেলা), প্রচার সম্পাদক ফুয়াদ হাসান (মাছরাঙা টেলিভিশন), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এস এম শহীদুল আলম (বায়ান্নর আলো) এবং ক্রীড়া সম্পাদক হাসান রাসেল (প্রতিদিনের বার্তা)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ (দৈনিক সাইফ), শাহ আলম (বাংলাদেশ সমাচার) ও মৌসুমী শঙ্কর ঋতা (আখিরা)।
নতুন কমিটি গঠনের আগে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির উদ্যোগে সদস্যদের হ্যাঁ ভোটের মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
সংগঠনের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন এস এম খলিল বাবু, হুমায়ুন কবীর মানিক, তারিকুল ইসলাম তারেক, রেজাউল করিম জীবন, কামরুল হাসান টিটু, ফুয়াদ হাসান, এস এম শহিদুল আলম, শাহ আলম, আরমানুল হক, আলী হায়দার রনি, মৌসুমী শঙ্কর ঋতা, আলমগীর হোসেন অপু, সাঈদ মফিদুল হক বাবু, আমানত আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য।
এদিকে রংপুর সিটি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাহিত্য একাডেমী, অভিযাত্রিক, ছড়া সংসদ রংপুর, মৌচাক পরিবার, গীতিকবি সংসদ রংপুরসহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুর সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

Update Time : ১০:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬