👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নদীর পানিতে মিলল ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ

মাসুদ রানা, যশোর
  • Update Time : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৮ Time View
Print

মাসুদ রানা (যশোর)থেকে:যশোরের মণিরামপুরে নদীর পানিতে ভাসমান একটি বস্তা থেকে রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রঞ্জন মণ্ডল কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাছ ধরতে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি হেলারঘাট এলাকায় রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে কাছে গিয়ে বস্তার ভেতরে মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে নদী থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।

মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোরে নদীর পানিতে মিলল ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ

Update Time : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬