সংবাদ শিরোনাম :
মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Reporter Name
- Update Time : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৩১ Time View

নিজস্ব সংবাদদাতা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন তুলসিপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মিজানুর রহমানের বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান তুলসিপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Tag :




















