ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও চোরাচালান প্রতিরোধ সভা। দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে।

প্রতিবেদনে, মোঃ জসীমউদ্দীন।
  • Update Time : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View
Print

প্রতিবেদনে, মোঃ জসীমউদ্দীন।
সমাজ থেকে অপরাধ নির্মূল ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মাদক ও চোরাচালান প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (০৫ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ০৫:০০ ঘটিকায় রাঙ্গিয়ারপোতা গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক ও চোরাচালান সমাজের অর্থনৈতিক ও নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে। তরুণ সমাজকে রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে সম্পৃক্তদের কোনো ছাড় দেয়া হবে না।”
উক্ত প্রতিরোধ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আহমদ সাহেব এবং বেগমপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মুন্না হোসেন মুন্না। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনাব নাজমুল হক এবং রাঙ্গিয়ারপোতা গ্রামের স্থানীয় জামে মসজিদের ইমাম মোঃ সাব্বির হোসেন।
সভায় বক্তারা গ্রামকে মাদক ও চোরাচালানমুক্ত ঘোষণা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

মাদক ও চোরাচালান প্রতিরোধ সভা। দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে।

Update Time : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬