মঠবাড়ীয়ার সাপলেজা লায়লা মালেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার জুলাই ২৪ গনহত্যা ও গন অভ্যুত্থান দিবস পালিত
- Update Time : ১২:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৬১ Time View

বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া পিরোজপুরঃ
জুলাই গন অভ্যুত্থান ২০২৪ এর ৫ ই আগষ্ট।নিরাপদ সড়ক,কোঠা আন্দোলন কারীদের উপর হত্যাজজ্ঞের প্রতিবাদে এক দফা এক দাবী স্বৈরাচারের পতনের ডাকে যখন রংপুরে রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছাত্র, বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্র সেনানী আবু সাঈদ ১৬ ই জুলাই পুলিশের গুলিতে নিহত হন।১৮ ই জুলাই উত্তারার আজমপুরের মুগ্ধ নিহত হন।মাহাফুজুর রহমান,গোলাম নাফিজ সহ সহস্রাধীক ছাত্র নিহত হন।তখন এক দফা এক দাবী স্বৈরাচারের পতনের ডাকে ছাত্র জনতার সাথে একাত্ততা ঘোষনা করে আপামার জনসাধারন রাস্তায় নেমে আসল।ঐ চাপের মুখে শেখ হাসিনা সহ তার স্বৈরশাসকের দোসররা পালিয়ে ভারতে আশ্রায় নেয়।এবং স্বৈর শাসনের পতন হয়।
তাই জুলাই আন্দোলনের ছাত্র জনতার চাওয়া ও দাবী ছিল শোষন মুক্ত একটা সমাজ,দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র,লুট তরাজ মুক্ত নেতৃত্ব,মেধা ভিত্তিক চাকুরী,টেন্ডার ভিত্তিক ব্যবসা ভাতিল,দিনের ভোট রাত না করার দাবী।
সত্যিকার অর্থে এই দাবী গুলোর সুফল কি ছাত্র জনতা,আপামর জনগন পেতে যাচ্ছে?
তাই জুলাই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা,পঙ্গুত্ব বরনকারীদে সুস্হতা কামনা,আন্দোলনে অংচগ্রহন কারীদের দীর্ঘায়ু কামনা করি।





















